প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ মর্যাদার আরও ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত প্রজ্ঞপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানকে কুমিল্লা, ডিএমপির গুলশান জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল ইমরানকে ট্যুরিস্ট পুলিশ, সিরাজগঞ্জ উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মানবেন্দ্র সরকারকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার, র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজী মো. লুৎফর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বদলি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তারা আগামী ২৯ জুলাই তারিখের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় ৩০ জুলাই থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
বাংলাধারা/ডেক্স
মন্তব্য করুন