বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০৫:০০ পিএম

অনলাইন সংস্করণ

আদিতমারীতে মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ

ছবি: সংগৃহিত

জেলার আদিতমারী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল আজ সকালে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন