ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৮ এ এম

অনলাইন সংস্করণ

ফেনী জেলা কমিটি গঠন সভাপতি মেজবাহ, সম্পাদক রতন

নিজস্ব প্রতিবেদক

দৈনিক খবরের কাগজের সামাজিক ও মানবিক সংগঠন ‘বন্ধুজন’-এর ফেনী জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সভাপতি এবং সাংবাদিক নজির আহম্মদ রতনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় ফেনী শহরের আইনজীবী ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ২৪ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য পদে রয়েছেন শিক্ষক নেতা মহিউদ্দিন খন্দকার সহ-সভাপতি, আরিফুর রহমান রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবসায়ী হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক তারেক চৌধুরী দপ্তর সম্পাদক, সাহাব উদ্দিন অর্থ সম্পাদক, মোস্তাফিজুর মুরাদ যোগাযোগ ও প্রচার সম্পাদক, দিপংকর শীল সাহিত্য ও পাঠাগার সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠক নাসিম আনোয়ার জাকি সাংস্কৃতিক সম্পাদক এবং নাহিদ পারভেজ ক্রীড়া সম্পাদক।কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, লেখক ও গবেষক আরিফুর আমীন রিজভী, কামাল উদ্দিন ও ছালেহ মোহাম্মদ বাবুল।জেলা কমিটির সদস্য হিসেবে রয়েছেন নিজাম উদ্দিন তালুকদার, উদ্যোক্তা সারাফাত হোসেন মুরাদ, সাংবাদিক সমির উদ্দিন ভূঞা, সাংবাদিক দিদারুল আলম, সাংবাদিক এম এ আকাশ, মাওলানা একরামুল হক ভূঁইয়া এবং ব্যবসায়ী ফয়সাল আহমেদ।

সংগঠনটির নেতারা জানান, সামাজিক সম্প্রীতি, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ‘বন্ধুজন’ কাজ করবে। নতুন কমিটির মাধ্যমে ফেনী জেলায় সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন