প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ফেনীর ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।বসুন্ধরা শুভসংঘের ফুলগাজী উপজেলা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাংবাদিক রবিউল আজিম চৌধুরী রাহাতের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কামরুজ্জামান পারভেজ মুন্না, ইমাম হোসেন আদরসহ স্থানীয় অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মাদ্রাসার আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন টিপু, শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম এবং আমজাদহাট মডেল মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ আবির হোসেন।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, "পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। তবে শুধু গাছ রোপণ করলেই চলবে না, গাছগুলোকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। বসুন্ধরা শুভসংঘ সবসময় পরিবেশ ও সামাজিক কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন