সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:১৯ এ এম

অনলাইন সংস্করণ

সোনাগাজীর নবাবপুরে পিএফজি'র আয়োজনে সম্প্রীতি সমাবেশ

ছবি; সংগৃহিত

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি'র) উপজেলা সমন্বয়কারী শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে ও পিএফজি'র এ্যাম্বাসেডর আমজাদ হোসাইনের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির।

বক্তব্য রাখেন আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশাহ, দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ, নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর,
উপজেলা মহিলা দলের আহবায়ক কামরুন নেছা কনা, পিএফজি'র সদস্য ও ব্যবসায়ি মজিবুল হক মানিক,পল্লী চিকিৎসক বিক্রম শর্মা, ব্যবসায়ি শাইফুল ইসলাম মামুন ও
দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।

সম্প্রীতি সমাবেশে বক্তারা সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নবাবপুর ইউনিয়নে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন