প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:০৫ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অ্যাসিড পান করে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সংগৃহিত

চট্টগ্রামে অ্যাসিড পান করার পর চিকিৎসাধীন অবস্থায় রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজীব বণিক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিকপাড়ার বাসিন্দা মনোহরি বণিকের ছেলে। নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় তার একটি স্বর্ণের দোকান রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নিজ জুয়েলারি দোকানে থাকা অ্যাসিড পান করেন রাজীব। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন