প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ
জেলার সদর উপজেলায় আজ নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময়ে বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিম সদর উপজেলার ৯ নম্বর রায়পুর উনিয়নের কাচনা গ্রামের মো. মহসিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফজলুল করিম তাদের বাড়ির পূর্ব দিকে হরিন্দা গ্রামে নিজেদের জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ করতে যান। জমি চাষের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ফজলুল করিম ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন