প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের সদরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মাহারাজপুর ফিল্টারহাট এলাকার মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হাসিব মাহারাজপুর ফিল্টারহাট গ্রামের বাশিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব তার আরও ২ বন্ধুকে নিয়ে মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ৩ জনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা ২ জনকে জীবিত উদ্ধার করেন। তবে হাসিব নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করছে।
বাংলাধারা/ডেক্স
মন্তব্য করুন