কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (৮ নভেম্বর) ভোরে টেকনাফ থানার নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাধারা/ডেস্ক