বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

দীঘির বিশ্বাস সেমিতে যাবে ব্রাজিল

ছবি: বাংলাধারা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই আবহে ভাসছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা দীঘিও। ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক এই অভিনেত্রী এবারের বিশ্বকাপেও সেলেসাওদের নিয়েই স্বপ্ন দেখছেন।

বিশ্বকাপ উপলক্ষে সম্প্রতি ব্রাজিলের থিম সংয়ে জার্সি পরে পারফর্ম করেছেন দীঘি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে দীঘি বলেন, ব্রাজিল আমার কাছে শুধু একটি দল নয়, আবেগের নাম। জিতুক বা হারুক, আমি সব সময় ব্রাজিলেরই সমর্থক। সেই ভালোবাসা থেকেই ব্রাজিলের থিম সংয়ে অংশ নিয়েছি।

প্রিয় ফুটবলার প্রসঙ্গে তিনি বলেন, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র তার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। তবে চোটের কারণে নেইমারকে মাঠের বাইরে থাকতে হওয়ায় হতাশ হয়েছেন তিনি।

দীঘির ভাষায়, নেইমারের ইনজুরিতে খুব খারাপ লেগেছে। আশা করছি, সে দ্রুত সুস্থ হয়ে দলের হয়ে মাঠে ফিরবে।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই অভিনেত্রী। তার বিশ্বাস, নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারলে ব্রাজিল সহজেই শেষ চারে জায়গা করে নেবে।

তিনি বলেন, আমার বিশ্বাস, ব্রাজিল সেমিফাইনালে উঠবে। দলটি যদি শতভাগ সামর্থ্য নিয়ে খেলতে পারে, তাহলে তাদের আটকানো কঠিন হবে। এবার বিশ্বকাপও ব্রাজিলের হাতেই উঠবে বলে আশা করছি।

বিশ্বকাপের প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিবারের সদস্যদের সঙ্গে বসে উপভোগ করছেন জানিয়ে দীঘি বলেন, এবার ব্রাজিল কিংবা আর্জেন্টিনার কোনো ম্যাচই মিস করছি না। পরিবারের সবাই মিলে খেলা দেখার আনন্দই আলাদা।
 

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন