প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
তিনি জানান, দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
রিজভী আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সাংবাদিকদের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানিয়েছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হওয়ার সময় দলের যুগ্ম মহাসচিবসহ স্থায়ী কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বিএনপির আনুষ্ঠানিক অবস্থানও স্পষ্ট হলো।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন