প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০০ এ এম
অনলাইন সংস্করণ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড়সংলগ্ন একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে হঠাৎ গুদামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে এবং আগুন ছড়িয়ে পড়ে। গুদামের কর্মচারী ও আশপাশের লোকজন প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঝুট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন