প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একক গান পরিবেশনার বিশেষ কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠানের পাশাপাশি কনসার্টের অফিসিয়াল প্রমোশনাল পোস্টারটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন ওটিলিয়া নিজেও। সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই রোমানিয়ান এই গায়িকাকে ঘিরে বাংলাদেশি ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে।
তবে কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।
‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া। ২০১৪ সালে মুক্তির পর স্প্যানিশ ও ইংরেজি কথার সংমিশ্রণ এবং লাতিন-বালকান রিমের এই ড্যান্স-পপ গানটি বিশ্বব্যাপী ড্যান্স ফ্লোর ও ক্লাবগুলোতে তুমুল ঝড় তোলে।
একই সময়ে গানটি বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছেও দারুণ জনপ্রিয়তা পায়। সেই ভাইরাল গানের পর বাংলাদেশেও ওটিলিয়ার এক ভক্তগোষ্ঠী তৈরি হয়। ২০২২ সালের পর আবার ঢাকার মঞ্চে তার এই প্রত্যাবর্তন শ্রোতাদের বাড়তি আগ্রহ যোগ করেছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন