প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
আগামীকাল শনিবার ফেনীর মহিপালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সফল করতে সোনাগাজীতে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আসর নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে এ শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সোনাগাজী পৌরসভার সামনে থেকে শুরু হয়ে সোনাগাজী মেইন রোড দিয়ে পশ্চিম বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন