প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় মিসকান সরদার(৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের লোকজন মিসকান, সারফিনা ছাড়াও ছয়জনকে কুপিয়ে আহত করেছে। সারফিনার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে। মিসকানসহ আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মিসকান মারা যান। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন গা ঢাকা দিয়েছেন। এ কারণে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছ। এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নতুন করে কোনো সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন