প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সোনাগাজীর বহুল আলোচিত নুসরাত হত্যা মামলায় মৃত্যুদন্ড থেকে খালাসপ্রাপ্তদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেছে সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ তানভীর মাহমুদ তৌহিদের নেতৃত্বে দায়িত্বরত ডাক্তারগণ শনিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে সম্পূর্ণ বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং হার্ট, কিডনি, লিভার, বুকের এক্সরে, আলট্রাসনোগ্রাম এবং যক্ষার পরীক্ষা বিনামূল্যে করা হয়। এসময় মুক্তিপ্রাপ্তদের মধ্যে মাদ্রাসার সাবেক শিক্ষক আফসার উদ্দিন,
হাফেজ আবদুল কাদের,
মহি উদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা,
মোঃ শামিম এবং কামরুন্নাহার মনি ও তার শিশু কণ্যা মোবাশ্বেরা খানম রাথি চিকিৎসা ও স্বাস্ব্য পরীক্ষায় অংশ নেন।
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন