প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার ( ২০ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।
এ সময় শামা ওবায়েদ নেপালের জনগণের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। বিশেষ করে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে উন্নয়নশীল দেশগুলোর জন্য তৈরি হওয়া ক্রমবর্ধমান ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রী।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন