প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ফেনীর সোনাগাজীতে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।বুধবার বিকেলে পৌর শহরের আল হেলাল একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টের শহীদ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল মনজুর সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সেলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক ওয়াদুদ ও সদস্য সচিব ছালাহ উদ্দিন প্রমুখ।
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন