প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পান স্বজনেরা। নিহত গৃহবধূ দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা জালাল খোন্দকারের ছেলে মো. আজাদের স্ত্রী।
প্রাথমিকভাবে আত্মহত্যার মূল কারণ জানা যায়নি। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয়দের বরাতে জানা যায়, পারিবারিক কোনো বিষয় নিয়ে মানসিক হতাশায় তিনি এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন, তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাধারা/ ফেনীরপ্রতিনিধি
মন্তব্য করুন