সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৪:০৮ পিএম

অনলাইন সংস্করণ

সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত

ছবি; সংগৃহিত

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা।মতিগঞ্জ ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের  সেক্রেটারি জিয়াউদ্দিন রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতিগঞ্জ ইউনিয়ন আমীর ওমর ফারুক, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন এবং ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জিয়াউদ্দিন ইকবাল। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও যুব বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, যুবকরাই জাতির শক্তি ও সম্ভাবনার প্রধান উৎস। তাই যুব সমাজকে সুশিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।সমাবেশে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, যুবকদের মাঝে সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন