বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার, ২০২৬, ০৯:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

ছবি; সংগৃহিত

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছিল।
অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের কোনও দাম পরিবর্তন হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত মূল্যহার বহাল রাখা হয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন