প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ
মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একনেকের সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা।
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন