পরশুরাম প্রতিনিধি।

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৮:৫০ পিএম

অনলাইন সংস্করণ

পরশুরামে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর মাঠ পরিদর্শন

ছবি; সংগৃহিত

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সভাস্থল  পরিদর্শন করেছেন। 

১২ (সেপ্টেম্বর) শনিবার ফেনীর পরশুরাম উপজেলার কহুয়া নদীর তীরে খেভাঘাট (ঘাটঘর) ব্রীজ সংলগ্ন মাঠে আগামী ১৭ (সেপ্টেম্বর) মুহুরী, কহুয়া, নদীর দুই পাশে  প্রায় ১৫ (হাজার) কোটি টাকা ব্যয়, বেরিবাদ কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

 পরশুরামে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বারবার মাঠ পরিদর্শন ও বিভিন্ন বিষয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী, ও প্রশাসনের উচ্চ পর্যায়ের  কর্মকর্তারা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরশুরামে সাজ সাজ রব, দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন দলের নেতাকর্মী ও শ্রমিকেরা। 

 বিশেষ নিরাপত্তা বাহিনীর(এসএসএফ) মাট পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের এমপি রফিকুল আলম মজনু।  আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট অনতু বডুয়া, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির  গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পরশুরাম পৌর মেয়র, আবু তালেব, উপজেলা বিএনপির আহবায়ক, আব্দুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপি'র আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপি'র সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ফেনী জজ কোর্টের (এপিপি) এডভোকেট আব্দুল আলীম মাকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল আলম শাকিল ও ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাতীদল, শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রফিকুল আলম মজনু (এমপি) বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মুহুরি, কহুয়া বেরিবাধ ও ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের উদ্বোধন করবেন। তিনি দলের নেতাকর্মী ও সবাইকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। রফিকুল আলম মজনু (এমপি) বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পরশুরাম বাসী  আনন্দিত, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে পরশুরাম বাসী প্রস্তুত রয়েছেন

বাংলাধারা/এম,এ,করিম ভুঁইয়া,

মন্তব্য করুন