প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৭:৫২ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীতে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু

জেলার সদর উপজেলায় আজ ‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’ শীর্ষক স্লোগান নিয়ে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা এ কার্যক্রমের উদ্বোধন করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফিরোজ আলম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মজুমদার মুরাদ, সদর উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমদ, কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কাজিরবাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর নবী সহ স্থানীয় বিএনপি, কৃষকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা জানান, একটি ব্লক থেকে কৃষকের তথ্য কার্যক্রম শুরু করা হয়েছে। যা পরবর্তীতে কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে। এই কার্যক্রমের আওতায় যারা কৃষি কাজে নিয়োজিত আছেন তারা সকলেই অন্তর্ভুক্ত হবেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন