বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:১৬ পিএম

অনলাইন সংস্করণ

বংশালে জুয়া খেলার অভিযোগে ১৫ জনসহ গ্রেপ্তার ১৭

ছবি; সংগৃহিত

রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ১৫ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সোহেল রানা (৩২), ইকরামুল হক ওরফে ইমরান (২৭), ফয়সাল আহমেদ (৩৩), পাপন (২৯), কালাম (৪২), মোক্তার হেসেন (৪২), ফারুখ (৩৬), নূর হোসেন (৩৪), মনির হোসেন (৪৭), রুবেল হোসেন (৪০), টিটু (২৫), আব্দুল মতিন (৪৮), বাহার (৪৮), শুভ (২৪), মামুনুর রহমান জাবেদ (৪০), আব্দুর রহিম (৫৩) ও ফয়সাল (৩৫)।
 বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান,  মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে আটক করা হয়। পরে সংক্ষিপ্ত বিচারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।
 এছাড়া পৃথক আরেকটি অভিযানে সোহেল রানা ও ইকরামুল হক ওরফে ইমরানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন