ফেনী জেলা প্রতিনিধি বাংলা ধারা

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১১:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

সোনাগাজীর সোনাপুরে বিট পুলিশিং সভা

ছবি; সংগৃহিত

চুরি-ডাকাতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে জনগণের সহযোগিতার আহ্বানফেনীতে পিআইও কার্যালয়ের সাবেক কর্মচারীর বাসায় ত্রাণের মালামাল, যৌথ অভিযানে জব্দ​ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের প্রাক্তন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার একটি ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ১০ বস্তা চাল ও ৩ বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল এবং পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন মশলার প্যাকেট (হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া)।​প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মচারী আবদুল বাকের ২০২৪ সালে ফুলগাজীতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত থাকলেও তার পরিবার ফুলগাজীর ওই ভাড়া বাসাতেই অবস্থান করছিল।ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রীগুলো মূলত ২০২৪-২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল। ​এদিকে ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ জানান, জব্দ করা ত্রাণসামগ্রী আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন