ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

ইউটিউব-ফেসবুক দেখে ইয়াবা তৈরির উদ্যোগ, টঙ্গীতে বাড়ির গোপন কক্ষে ল্যাব, গ্রেপ্তার ১

ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন তথ্য-ভিডিও দেখে বাড়িতে ইয়াবা তৈরির উদ্যোগ নিয়েছিলেন এক যুবক। এ জন্য আবাসিক বাড়ির চতুর্থ তলায় গড়ে তুলেছিলেন গোপন ল্যাব। সেখানে মজুত করেছিলেন মাদক তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদান ও সরঞ্জাম। গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগার আলেকেরটেক এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে একটি গোপন কক্ষে ইয়াবা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন রাসায়নিক উপাদান পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে ওই বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। একপর্যায়ে বাড়ির চতুর্থ তলায় গোপন কক্ষে স্থাপন করা ল্যাবটির সন্ধান পাওয়া যায়। বাইরে থেকে সহজে বোঝার উপায় ছিল না সেখানে মাদক তৈরির সরঞ্জাম রাখা হয়েছে।

গ্রেপ্তারের আগে বাপ্পি সাংবাদিকদের জানান, ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন ভিডিও ও ওয়েবসাইট থেকে ইয়াবা তৈরির বিষয়ে তথ্য সংগ্রহ করেন তিনি। পরে নিজেই বাড়িতে ইয়াবা তৈরির পরিকল্পনা করেন। এ জন্য দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে রাসায়নিক উপাদান সংগ্রহ করেছিলেন বলেও দাবি করেন তিনি।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে ওই বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইউটিউব-ফেসবুক দেখে ইয়াবা তৈরির উদ্যোগ, টঙ্গীতে বাড়ির গোপন কক্ষে ল্যাব, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x