ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন

ফের চর্চার কেন্দ্রে পরীমনি। এবার রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ তার। মধ্যরাতে তার গাড়িতে হামলা হয়েছে বলেও অভিযোগ করেছেন এ অভিনেত্রী।রোববার (৮ নভেম্বর) গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ‘ওয়েডিং কার্নিভাল’। সেখানে মূল আকর্ষণ হিসেবে বধূর সাজে অংশ নেন পরীমনি। মঞ্চে পারফর্মেন্স করে বের হওয়ার সময় সংবাদকর্মীদের তোপের মুখে পড়েছেন বলে অভিযোগ তার। রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে এসব বিষয় জানান পরীমনি। লাইভে তাকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা যায়। পরীমনি প্রশ্ন তোলেন, ‘আমি এমন একটা মানুষ, যাকে আপনারা একটু হলেও গোনেন, ফলো করেন; সে মানুষটা যদি এরকম অনিরাপত্তায় থাকে, আপনারা কোনো কিছুতে খুব সহজে পার পেয়ে যাবেন? এসব ঘটনা আপনাদের সঙ্গে কোনো সময় হতে পারে না? ভাই, দুই সেকেন্ড লাগবে এসব হতে। আপনাদের জন্য দোয়া করি, এসব আপনাদের ওপর না আসুক। তবে যখন আসবে, খোদার কসম, তখন আপনিই শুধু বুঝবেন, আর কেউ বুঝবে না।’অনেকটা সময় অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে থাকতে হয় পরীমনিকে। গুলশান থানায় ফোন করলে পুলিশও আসে। তবে সব সামলে বের হয়ে আসতে অনেকটা সময় লেগে গিয়েছিল।

ফেসবুক লাইভের এক পর্যায়ে তিনি ব্যাকস্টেজ থেকে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি তখনো অস্বাভাবিক ছিল। পরীমনি বলেন, ‘থানার লোকজন বলল, আমি বের হতে পারব। এখানকার অথরিটি বলছে, বের হতে পারব না। এই কনফিউশনের মধ্যে আমি কি জাহান্নামে চলে যাব? কোথায় যাব? কী তামাশা হচ্ছে দেশে! নাইস!’ এদিকে গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ্য করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তাতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করে অনুষ্ঠান ত্যাগ করতে চান পরী। এ ঘটনায় অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই পরীমনি লাইভে আসেন, অনুষ্ঠানস্থলে আসে পুলিশও। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অভিনেত্রী।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x