জাতীয় সংসদে উপস্থাপিত ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট আকারে সংসদ অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।বৈঠকে কমিটি বহুল আলোচিত “বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬” নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে। আলোচনার পর বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা এবং যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের চলতি অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, বহুল আলোচিত এই বিলটি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা এবং যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের চলতি অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সভাপতি ও উপস্থিত সদস্যবৃন্দের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, এমপি, রফিকুল ইসলাম হিলালী, এমপি, এস,এম, জাহাঙ্গীর হোসেন, এমপি, নায়াব ইউসুফ আহমেদ, এমপি, মমতাজ আলো, এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং মো. আবুল হাসনাত, এমপি সরাসরি অংশগ্রহণ করে আলোচনায় অংশ নেনবৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
বাংলাধারা/ডেস্ক
মতামত