ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ প্রায় সোয়া কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ প্রায় সোয়া কোটি টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে স্বর্ণের বার ও স্মার্টফোনসহ ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুক্রবার (১৩ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে আসা তিনটি পৃথক চালান থেকে মোট ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন এবং বিপুল পরিমাণ প্রসাধনী ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।  কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ব্যাংকক থেকে আসা মো. আবুল হোসেন নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যাগেজ থেকে বিভিন্ন ধরনের কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা। অন্যদিকে, একই দিন ব্যাংকক থেকে আসা শাহ আলম আজিজ নামে অপর এক যাত্রীর ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। পাশাপাশি তার ব্যাগেজ থেকে স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ দশমিক ৩৭৫ কেজি কসমেটিকস উদ্ধার করা হয়। প্রযোজ্য কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ব্যাগেজ সুবিধার আওতায় তাকে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয়। বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।এ ছাড়া একই ফ্লাইটে আসা আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ দশমিক ৪৮ কেজি সাবান পাওয়া যায়। তাকেও ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত সাবান জব্দ করা হয়। এই চালানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।আটক করা এসব পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ প্রায় সোয়া কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x