ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা

২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে নদী ড্রেজিংয়ের রাজস্ব খাতে প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দের অর্থে সংরক্ষণ ড্রেজিংয়ের ফলে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন নৌপথ ও ফেরিরুট সচল রয়েছে। এর সুফল পাচ্ছেন যাত্রীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।মন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ড্রেজিংয়ের রাজস্ব খাতে মোট বরাদ্দ ছিল প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এপিপি) অনুযায়ী প্রতিবছর গড়ে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১০৫ কোটি টাকা। এই অর্থে সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ বাস্তবায়ন করা হয়েছে। বরাদ্দের অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করায় সংশ্লিষ্ট নৌপথে যাত্রীসাধারণ সুফল ভোগ করছেন বলে জানান তিনি।মন্ত্রী বলেন, ড্রেজিংয়ের ফলে দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফেরিরুট ও নৌপথ সচল রয়েছে। এর মধ্যে রয়েছে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা, মৌলভীরহাট-চর দুর্গাপুর, ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা, ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর, টেকেরঘাট-মোকশেদপুর, তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ, মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট, সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া, চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া এবং মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুট।এ ছাড়া নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ বিভিন্ন নৌপথ সচল রাখতে সংরক্ষণ ড্রেজিং করা হয়েছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x