ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লগি-বইঠা হাতে মিছিল

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লগি-বইঠা হাতে মিছিল

চট্টগ্রামের আনোয়ারায় হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী। এ সময় তাদের কয়েকজনের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। একপর্যায়ে তারা স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গাছ কেটে সড়ক অবরোধেরও চেষ্টা করেন তারা।বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। এতে ২০ থেকে ৩০ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে মিছিল করতে দেখা যায়।এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’সহ বিভিন্ন স্লোগান দেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষেও স্লোগান দিতে শোনা যায় তাদের।

ভিডিওর একপর্যায়ে কয়েকজনকে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। তাদের কারও হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।

স্থানীয় সূত্রের দাবি, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক নিবাসসংলগ্ন পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। সংসদ সদস্যের বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে আগুন ধরিয়ে এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘মিছিল হওয়ার তো কোনো কথা নয়। আমরা সারা রাত সতর্ক ছিলাম। ঘটনাটি শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।’

এর আগে গত ১০ নভেম্বর ভোর ছয়টার দিকে আনোয়ারার পিএবি সড়কের শোলকাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া ওই দিন ভোররাতে উপজেলার বারখাইন ইউনিয়নে ঝটিকা মিছিলের পর গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লগি-বইঠা হাতে মিছিল

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x