ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিনভর লালমনিরহাটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাট মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।এরপর সার্কিট হাউসে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর বিকেল ৪টায় একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করবেন তিনি।

বাংলাধারা/ডেস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা ধারা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: নুরুল আফছার
প্রধান সম্পাদক : .
বার্তা সম্পাদক : আহমেদ সাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ধারা

0:00 0:00
1.0x