ঢাকা    রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ই-পেপার
EN
বাংলা ধারা

আইন আদালত

ফেনীতে রাতভর পুলিশের অভিযান, বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ২৫

ফেনীতে মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, একাধিক মামলার আসামি এবং কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাত আনুমানিক তিনটার দিকে ফেনী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া সার্কেলের পুরাতন জেলখানার প্রায় ৫০ গজ পূর্বে তিন রাস্তার মোড় এলাকা থেকে একাধিক মামলার আসামি ও অপরাধী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়।এ ছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় মাদকদ্রব্য।অন্যদিকে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫ থেকে ১৬ বছর বয়সী একাধিক কিশোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনীতে রাতভর পুলিশের অভিযান, বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ২৫