প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১১:৩১ এ এম
অনলাইন সংস্করণ
সমান গোল হলেও অ্যাসিস্টের দিক থেকে কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে ছিলেন টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল খেলতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যা তাকে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রেখেছিল। তবে সেমিফাইনালে বিশ্বকাপের দৌড় থামা ফ্রান্সের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপে। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি প্রতিদ্বন্দ্বী তারকার সামনে কঠিন সমীকরণ দাঁড় করে দিয়েছেন!
গতকাল (শনিবার) দিবাগত রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ফ্রান্স ৬-৪ গোলে হারলেও, ব্যক্তিগত অর্জনের সম্ভাবনাটা জোরালো করেন এমবাপে। জোড়া গোল করে তিনি চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকে ১০-এ নিয়ে গেছেন। যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে তুলে দিয়েছে। অন্যদিকে, লিওনেল মেসির গোলসংখ্যা বর্তমানে ৮।
ফাইনালে স্পেনের বিপক্ষে মেসি দুই গোল করলেও, তা গোল্ডেন বুট জয়ের জন্য যথেষ্ট হবে না। কারণ, গোলসংখ্যা সমান হলে ফিফার টাইব্রেকিং নিয়ম প্রযোজ্য হবে। প্রথম টাইব্রেকার হলো অ্যাসিস্ট। এমবাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি অ্যাসিস্ট করে মোট ৪টি অ্যাসিস্টে পৌঁছেছেন, যা মেসির অ্যাসিস্ট সংখ্যারও সমান।
এরপরও যদি গোল ও অ্যাসিস্ট– দুই পরিসংখ্যানই সমান থাকে, তাহলে দ্বিতীয় টাইব্রেকার হবে কে কত কম সময় খেলেছেন। এক্ষেত্রেও সুবিধাজনক অবস্থানে আছেন এমবাপে। ফলে ফাইনালে মেসি যদি শুধু দুটি গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলেও গোল্ডেন বুট যাবে ফরাসি তারকার হাতেই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ (রোববার) দিবাগত রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও স্পেন। যেখানে দলীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি লড়াই চলবে ব্যক্তিগত পুরস্কারের জন্যও। এর আগে ফিফা বিশ্বকাপে কখনও গোল্ডেন বুট জিততে পারেননি মেসি। তবে রেকর্ড দু’বার তিনি গোল্ডেন বল বা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্স হারলেও সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট পেয়েছিলেন এমবাপে। চলতি আসরে ১০ গোলের পাশাপাশি মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডও এখন ফরাসি অধিনায়কের দখলে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন