প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই সন্ত্রাসীকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ জুলাই) যশোরের ধুমধুমপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন