প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর দলের ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মী এই অফিসে অবস্থান করছিল বলে জানিয়েছে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
নয়ন জানান, ইনুর দল ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রায় ৪০০ নেতা কর্মী এই অফিসের অবস্থান করছিল। আমরা বিষয়টি জানার পরে প্রশাসনকে খবর দিয়েছি। প্রশাসন আসার পরে সুশৃঙ্খলভাবে আমরা তাদের নিয়ে যেতে সহযোগিতা করেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশনা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এখানে কেউ মব করবে না, আইন নিজের হাতে তুলে নিবে না, তারেক রহমানের এ ধরনের নির্দেশনা ছিল। এখানে আবার আরেকটি গ্রুপকে দেখেছি, মব করে এনসিপি ও জামায়াত শিবির তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরে জাতীয়তাবাদী যুবদলের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
জাসদ কার্যালয়ে কারা ছিল জানতে চাইলে তিনি বলেন, ইনুর দল ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রশাসন তাদের আইডেন্টিফাই করেছে। পরে তাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন