প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ
নাগরিকদের নিরাপদে চলাচলের জন্য ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১০ ফল পট্টিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানকালে এ ঘোষণা দেন তিনি। এ সময় ওই এলাকায় অবৈধ স্থাপনাকারীদের তাদের দোকানসহ জিনিসপত্র নিয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসক বলেন, তারা যদি আবার বসে তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীতে অন্যান্য ফুটপাতগুলোও দখলমুক্ত করা হবে।
উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন