ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় শিক্ষা সপ্তাহে ছাগলনাইয়ার ফারাহ শ্রেষ্ঠ শিক্ষার্থী, কবিতা ও হামদ-নাতে লুবাবার প্রথম স্থান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ছাগলনাইয়ায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ফারাহ কবির অর্পা। একইসঙ্গে কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে তার ছোট বোন লুবাবা কবির। দুই বোনের এমন সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে যাচাই-বাছাইয়ের পর ফারাহ কবির অর্পাকে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করা হয়। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ফারাহ কবির ছাগলনাইয়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছাগলনাইয়া একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। তার ছোট বোন লুবাবা কবির একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।লুবাবা কবিরও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। কবিতা আবৃত্তি এবং হামদ-নাত—উভয় প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সে।ফারাহ কবির দৈনিক আমার দেশ পত্রিকার ছাগলনাইয়া প্রতিনিধি জাহাঙ্গীর কবির লিটন ও ফৌজিয়া সুলতানা ভূঁইয়া দম্পতির প্রথম সন্তান। দুই সন্তানের ধারাবাহিক সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা ফারাহ ও লুবাবার এই অর্জনে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য, সুন্দর ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেছেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন