বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ১২:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

বিগ ব্যাশে ওপেনিংয়ে দেখা যেতে পারে স্টোকসকে

ছবি; সংগৃহিত

দীর্ঘ ১২ বছর পর বিগ ব্যাশে ফিরছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। রেকর্ড মূল্যে তাকে দলে ভিড়িয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। আর বিবিএলে ফিরেই স্টোকস দেখা যেতে পারে এই ইংলিশ ক্রিকেটারকে। স্টোকসকে দিয়ে ইনিংসের উদ্বোধন করার চিন্তা করছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ টিম পেইন। পেইন বলেন, ‘অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে স্টোকসের ব্যাটিং খুব কার্যকর হবে। তিনি মাঠের চারদিকে শট খেলতে পারেন এবং দুর্দান্ত পাওয়ার-হিটিং দক্ষতা রয়েছে। শুধু ব্যাটিং নয়, বোলিংয়ে নতুন ও পুরনো বলে গতি ও সুইং এনে সারপ্রাইজ দিতে পারেন তিনি। পাশাপাশি ফিল্ডিং ও নেতৃত্বের দিক থেকেও বড় প্রভাব ফেলবেন।’
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪৮টি ইনিংসের মধ্যে স্টোকস মাত্র ১৬টি ম্যাচে ওপেন করেছেন। তবে এই পজিশনে তার গড় (৩৬.৫৩) এবং স্ট্রাইক রেট (১৩৮.৪৮) সবচেয়ে ভালো। ওপেনার হিসেবে ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৬০ বলে ১০৭* রানের একটি অনবদ্য শতকও ছিল তার।
এবারের বিবিএলে প্লেয়ার ড্রাফটের পরিবর্তে সরাসরি চুক্তির সুযোগ কাজে লাগিয়ে স্টোকসকে এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে অ্যাডিলেড। পুরো মৌসুম জুড়ে তাকে পাওয়ার আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন