বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

ইউনেস্কোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

ছবি; সংগৃহিত

ইউনেস্কোর আয়োজনে ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নেবেন শিক্ষামন্ত্রী। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা : সত্য, দ্বন্দ্ব, সীমানা’।
৮ সেপ্টেম্বর ইউনেস্কো সদর দপ্তরে ‘এজ অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড এআই ইন এডুকেশন’ শীর্ষক সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।
এ ছাড়া ৯ সেপ্টেম্বর ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার : এজেন্সি, কম্পিটেন্সেস অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্লেনারি সেশনেও অংশ নেবেন তিনি।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন