বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৫ পিএম

অনলাইন সংস্করণ

ফেনী মডেল থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছবি; সংগৃহিত

এ সময় ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩ বোতল বিয়ার ও ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ফেনীর পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।অভিযানে ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকা থেকে সমাজবিরোধী মামলার ঘটনায় জড়িত আসামি আশরাফুল জামান সাহাগ (২০) এবং এসএসকে রোড এলাকা থেকে ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম রিয়াজ (২৮) গ্রেপ্তার হন।এ ছাড়া ধর্মপুর এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ একাধিক মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী মো. সেলিম (২৪) এবং ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ছেলেসহ তার মা রাবেয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।পুলিশের অভিযানে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহরিয়ার হোসেন (২২), নাজমুল ইসলাম (২১), শহিদুল ইসলাম মন (৩৪), ইসমাইল হোসেন ইমন (২৬) ও মো. রুবেল (২৬) গ্রেপ্তার হন। এছাড়া ৩ বোতল বিয়ারসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত দলের সক্রিয় সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলায় জড়িত ব্যক্তিরা রয়েছেন।গ্রেপ্তার ২১ আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন