প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ
সুসম্পর্কের দোহাই দিয়ে অপরাধে জড়ালে কঠোর বিচার হবে এলাকায় অশিক্ষিত ও অপরাধীদের বাদ দিয়ে ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যোগ্য ব্যক্তিদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। একই সাথে তাঁর সঙ্গে সুসম্পর্কের কথা বলে কেউ অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নে লক্ষ্মীপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন।
বক্তব্যে সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, নির্বাচনের পূর্বে আপনাদের যেসব ওয়াদা দিয়েছি, তা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এলাকার একটি রাস্তাও কাজের অবশিষ্ট থাকবে না।
তিনি আরও বলেন, আপনারা এলাকায় অশিক্ষিত ও অপরাধীদের বাদ দিয়ে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে নিয়োজিত করবেন। আমার সাথে সুসম্পর্ক আছে বলে কেউ যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়, তাদের ব্যাপারে তথ্য দিলে ইনশাআল্লাহ কঠোর বিচার করা হবে।
অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাঘাট সংস্কার এবং মসজিদ-মন্দিরের উন্নয়নে বরাদ্দ প্রদানসহ বিভিন্ন সমস্যা সংসদ সদস্যের নিকট তুলে ধরা হয়। লক্ষ্মীপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/কামরুজ্জামান পারভেজ মুন্না,
মন্তব্য করুন