বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ১০:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ছবি; সংগৃহিত

তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়ানোয় ২০২৫ সালের তুলনায় চলতি ২০২৬ সালে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে রপ্তানি থেকে বাংলাদেশ যত আয় করেছিল, চলতি বছরের সেপ্টেম্বরে সেই আয় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৩ কোটি ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য প্রকাশ করেছে। তবে ইপিবি জানিয়েছে, গত বছরের তুলনায় রপ্তানি আয় বাড়লেও মাসভিত্তিক হিসাবে ২০২৬ সালের আগস্টের তুলনায় আয় কমেছে সেপ্টেম্বরে; শতকরা হিসেবে এই হ্রাসের হার ১১ দশমিক ১১ শতাংশ।
তবে রপ্তানি আয় কিছুটা কমলেও  বিশ্ব বাজারে পণ্য রপ্তানিতে এখনও প্রতিযোগিতামূলক অবস্থান বাংলাদেশ ধরে রেখেছে বলে উল্লেখ করেছেন ইপিবির কর্মকর্তারা। বিশেষ করে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এক বছরের ব্যবধানে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় সাড়ে আট শতাংশ বেড়ে ৩ দশমিক ০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ইপিবি আরও জানিয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৩ দশমিক ০৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন