প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ
২৪ এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাগেরহাট জেলা বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা চত্বরে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান এবং বাগেরহাট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, জেলা বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলি রবি,সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কামরুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, কৃষকদলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল তরফদার নেওয়াজ, মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, ১৭ বছর যাবত বিএনপি নেতা-কর্মীরা হামলা মামলার শিকার হয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছে। ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে অবশেষে মসনদ থেকে বিদায় হন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। বর্তমান সরকারকে প্রত্যেকেরই সহায়তা করতে হবে। বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। সকল গ্রুপিং দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এছাড়াও ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে বাগেরহাট শহরে বিশাল র্যালি বের হয়। জেলার ৯টি উপজেলা এং তিনটি পৌরসভায় বিএনপি’র উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন