প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় ছাত্রশক্তির ফেনী জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সৌরভ হোসেন শাকিলকে সভাপতি, আব্দুল্লাহ আল মাহফুজকে সাধারণ সম্পাদক এবং সালমান হোসেনকে প্রধান সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই কমিটিতে আরমান হোসেন রাফিকে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসান লাবিব ও সদস্য সচিব আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেনী জেলা শাখার এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে চলতি বছরের ৩ মার্চ জাতীয় ছাত্রশক্তির ফেনী জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সোহরাব হোসেন শাকিলকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল মাহফুজকে সদস্য সচিব এবং সাজ্জাদ হোসেন ফাহিমকে মুখ্য সংগঠক করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে ফেনী জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে জাতীয় ছাত্রশক্তির ফেনী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, বিস্তৃত ও সুসংগঠিত হবে।
বাংলাধারা/ হারুন অর রশিদ
মন্তব্য করুন