বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

টেকনাফে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ছবি; সংগৃহিত

টেকনাফে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড। 
আজ (শুক্রবার) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। 
অভিযানে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪ শত ৪৬ টাকা ও ৪ টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। 
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন