ফেনী

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:১২ পিএম

অনলাইন সংস্করণ

দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছবি; সংগৃহিত

গ্রেপ্তারকৃত শিক্ষক হাফেজ মাওলানা মোঃ নিজাম উদ্দিন (৩৩)। তিনি নোয়াখালী জেলার সুধারাম (সদর) থানার আইয়ুবপুর এলাকার (পৌরসভা ৬নং ওয়ার্ড) মোঃ আঃ কুদ্দুসের ছেলে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:১০ ঘটিকায় প্রযুক্তির সহায়তায় নোয়াখালী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

মামলা ও এজাহার সূত্রে জানা যায়, গত ০১ আগস্ট রাতে ওই মাদ্রাসার হেফজখানার এক আবাসিক ছাত্রকে জোরপূর্বক বলা//ৎকার করেন শিক্ষক নিজাম উদ্দিন। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্র বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার পিতা বাদী হয়ে গত ২৯ আগস্ট দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। মামলা দায়েরের এক সপ্তাহের মাথায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাংলাধারা/হারুন অর রশিদ, 

মন্তব্য করুন