বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৬:৫২ পিএম

অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর একসঙ্গে জানালেন মৌসুমী

ছবি: সংগৃহিত

সম্প্রতি প্রথম সংসার ভাঙার খবর জানানোর কয়েক মাসের মধ্যেই জীবনের নতুন অধ্যায়ের সুখবর দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের পাশাপাশি প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে এনেছেন তিনি।

গতকাল ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদ সজীবকে সঙ্গে নিয়ে উপস্থিত হন মৌসুমী হামিদ। এ সময় প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় অভিনেত্রীর বেবিবাম্প। অনুষ্ঠানেই তিনি জানান, ব্যক্তিগত জীবনের দুটি গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন বলেই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

মৌসুমী বলেন, জীবনের নতুন এই অধ্যায়ে সবার দোয়া ও শুভকামনা কামনা করছেন তিনি।

অভিনেত্রী জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার বিয়ে হয়েছে বেশ কিছুদিন আগেই। তাদের পরিচয় প্রায় ১৪ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই একসময় জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন তারা।

গণমাধ্যমকে মৌসুমী বলেন, "আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম।"

এর আগে চলতি বছরের মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানিয়েছিলেন, স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে। তিনি জানান, বছরের শুরুতেই তারা আলাদা হয়ে যান।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছিল। অবশেষে নিজেই প্রকাশ্যে এসে দ্বিতীয় বিয়ে ও মা হতে যাওয়ার খবর নিশ্চিত করলেন এই অভিনেত্রী।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন