বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

ছবি; সংগৃহিত

যশোর-বেনাপোল মহাসড়কে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মো. ফারুক (৩০)।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দর্গা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন এবং ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন যে, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি স্বর্ণের বারগুলো বহন করছিলেন।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন